শিরোনাম:
লালবাগে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট: ০৪:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর লালবাগের বেড়িবাঁধ লোহারব্রিজ এলাকা থেকে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো.আলম ওরফে বিয়ার আলম (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ লোহারব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লালবাগ থানায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, আলমের বাড়ি রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকার ৪ নম্বর গলিতে। তার বাবার নাম মৃত সিরাজ এবং মায়ের নাম ফয়জুন্নেছা।
গ্রেফতারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।



















