শিরোনাম:
ডিবির ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের নতুন এডিসি জামিল আকতার
- আপডেট: ০৯:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের নতুন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. জামিল আকতার।
বুধবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার এক অফিস আদেশে তাকে এ পদে পদায়ন করে।
এর আগে গত ১৮ অক্টোবর জামিল আকতারকে বদলি করে ডিএমপিতে পদায়ন করা হয়। এক বছরের শিক্ষাছুটি শেষে দেশে ফিরে তিনি সর্বশেষ পুলিশ সদর দপ্তরে যোগ দেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা জামিল আকতারের বাড়ি বগুড়া জেলায়। এর আগে তিনি নাটোর জেলা পুলিশে কর্মরত ছিলেন।



















