বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি
- আপডেট: ০৬:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্লাহ ডন। সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান নয়নকে। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি গঠনের আদেশ দেওয়া হয়।
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো. নূরুল ইসলাম খান নাঈম। কোষাধ্যক্ষ হয়েছেন রনি দাস।
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো. নূরুল ইসলাম খান নাঈম। কোষাধ্যক্ষ হয়েছেন রনি দাস।
এ ছাড়া ১৮ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী গঠিত এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পর তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অ্যাডহক কমিটি।


















