শিরোনাম:
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২
- আপডেট: ১০:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো.আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন,লালবাগ বিভাগে ৪৩ জন,ওয়ারী বিভাগে ৪৯ জন,মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৯৪ জন,মিরপুর বিভাগে ১৬৬ জন,গুলশান বিভাগে ৫৩ জন,উত্তরা বিভাগে ৩৫ জন ও গোয়েন্দা বিভাগে ৩ গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ শত গ্রাম হেরোইন,১০ হাজার ৯২৪ পিস ইয়াবা,২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।



















