শিরোনাম:
ধানমন্ডি ৩২ থেকে প্রজন্ম ৭১ লেখা সাদা কাগজ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- আপডেট: ০১:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ককটেলের সঙ্গে প্রজন্ম ৭১ লেখা সম্বলিত একটি সাদা কাগজে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।
ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ। কলাবাগান মাঠে উদ্ধারকৃত ককটেল দুটি বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয়ে কাজ করছে।
জানতে চাইলে তিনি বলেন,ককটেলের সঙ্গে আমরা কোন চিঠি পাইনি। একটি সাদা কাগজে শুধুমাত্র প্রজন্ম ৭১ লেখা।



















