১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উত্তরায় রেস্টুরেন্টে হামলা, কর্মীদের মারধর-শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট: ১১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে রেস্টুরেন্ট ভাঙচুর,কর্মীদের মারধর এবং নারী কর্মীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ ‘বন বিলাস’ নামের ওই রেস্টুরেন্টের অন্তত চারজন আহত হয়েছেন।

এদিকে, এই ঘটনায় রেস্টুরেন্টের মালিক মো. মুজাহিদ তুরাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। রেস্টুরেন্টে হামলা-ভাঙচুরের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

‘বন বিলাস’ রেস্টুরেন্টের মালিক মুজাহিদ জানান, সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি দল তার রেস্টুরেন্টে হামলা চালায়। পূর্বপরিচিত জাবেদের প্রত্যাক্ষ ও পরোক্ষ সম্মতিতে তার ভাই রিগান (৪৫), কাজল, অনিক মাহমুদ, মো. রানার নেতৃত্বে দলবেঁধে আমার রেস্টুরেন্টে হামলা চালায়। দেশি অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুরুষ ও নারী কর্মীদের মারধর করে রক্তাক্ত করা হয়, নারী কর্মীদের শ্লীলতাহানি করা হয়। সেই সঙ্গে রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়। পরে তুরাগ থানা পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

তিনি জানান, ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত রেস্টুরেন্টে বিক্রির ৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে হামলাকারীরা। সেই সঙ্গে ভাঙচুরে তার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ টাকা।

এ বিষয়ে তুরাগ থানার সাব-ইনসপেক্টর শুভঙ্কর শুভ বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উত্তরায় রেস্টুরেন্টে হামলা, কর্মীদের মারধর-শ্লীলতাহানির অভিযোগ

আপডেট: ১১:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬