০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-সৈনিক লীগ নেতাসহ গ্রেফতার ৪

  • আপডেট: ০১:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরের রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের চারজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) ও গোলাম রাব্বি (২২)।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিছিলের প্রস্তুতিকালে আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান রুপনগর থানার ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-সৈনিক লীগ নেতাসহ গ্রেফতার ৪

আপডেট: ০১:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬