শিরোনাম:
বাংলামোটর থেকে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমী গ্রেফতার
- আপডেট: ০২:২৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতে ডিবি পুলিশের একটি সূত্র গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাংলামোটর থেকে ওমর ফারুক রুমীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। সম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।



















