কাজীপাড়ায় মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপডেট: ০৯:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১৮১৪১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো.হৃদয় হাসান লাবলুকে (২৮) গ্রেফতার করেছে।
রবিবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,আজ বিকেলে সাড়ে ৫টায় ধানমন্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার মো.হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন।
গ্রেফতার হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তালেবুর রহমান।




















