০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক

  • আপডেট: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

জেলা প্রতিনিধি : খন্দকার জহিরুল

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেছেন। রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন, গাজিন্দা গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাজেরা বেগম (৬০), তাঁর দুই মেয়ে রুজিনা বেগম (৩৫) ও তাছলিমা (৩২) এবং কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলীর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকাবাসী বিভিন্ন সময় তাঁদের মাদক ব্যবসা বন্ধের জন্য বাধা দিলেও তা অব্যাহত ছিল। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন দলবদ্ধভাবে তাঁদের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ৩৮ কেজি গাঁজাসহ পরিবারের সদস্যদের আটক করে রাখেন তাঁরা। পরে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধারসহ চার নারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় দুজন পালিয়ে যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক

আপডেট: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬