শিরোনাম:
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী
- আপডেট: ১০:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জাহিদুল বলেন, চলন্ত বাসে কেউযদি গান পাওডার মেরে চলে যায় তাহলে তারও তো জীবনের রিস্ক আছে। কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশের হেফাজতে আছে।
এই ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর-১০ গোলচত্ত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।



















