শিরোনাম:
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১১ ইউনিট, পথে আরও ৫টি
- আপডেট: ০৭:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৮০৩৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট,পথে রয়েছে আরও পাঁচটি ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন,কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট,পথে রয়েছে আরও পাঁচটি ইউনিট।
রাশেদ বিন খালিদ বলেন,আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে এখনো পথে রয়েছে পাঁচটি ইউনিট।
বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

















