শিরোনাম:
বাউফলে বাসভর্তি সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ আটক
- আপডেট: ০৫:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ১৮০৭৮
আল রাফি (পটুয়াখালী) বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী অন্তরা পরিবহনের একটি বাস থেকে সাড়ে ১২ মণ (৪৯৮ কেজি) অবৈধ শাপলা পাতা মাছ আটক করেছে প্রশাসন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। প্রশাসনের কাছে গোপন তথ্য আসে যে, চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হচ্ছে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। বাসটিতে তল্লাশি চালিয়ে অবৈধ শাপলা পাতা মাছের অস্তিত্ব পাই এবং মাছগুলো জব্দ করি। পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
























