০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে সীমান্ত রক্ষায় কাজ করছে: সেক্টর কমান্ডার

  • আপডেট: ০৬:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৫৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সীমান্ত এলাকায় কখনো কখনো ভুল তথ্য ও গুজব ছড়ানো হয়- এ কথা উল্লেখ করে দিনাজপুর সেক্টর কমান্ডার করেন্ল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেছেন,বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে। ভুল তথ্য ও গুজব ছড়ানো হলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুরের উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সেক্টর কমান্ডার।

এ সময় তিনি সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

দিনাজপুর সদর সেক্টরে শহীদ বিজিবি গুলজার মিলনায়তনে ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর রিজিয়নের অধীনে চারটি সেক্টরের ১৫টি ব্যাটালিয়নে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে বিজিবি দায়িত্ব পালন করছে। অভিযান পরিচালনা করে এ বছর ৪৮ জন আসামিসহ প্রায় ৪ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পুরুষ, নারী, শিশু পাচার প্রতিরোধে ভারতীয় পাচারকারী এক সদস্যসহ ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুকে উদ্ধার করেছে। এছাড়াও এক হাজার বোতল বিদেশি মদ, ৯৬৬ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, ২ হাজার ৫১ বোতল নেশা জাতীয় সিরাপ, ৮ হাজার ৫৯০ পিস মেটাডনিক্স ট্যাবলেট, ১৭ হাজার ৯৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ হাজার ৭৪৩ পিস নেশাজাতীয় ভারতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএম), দিনাজপুর বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্‌ আলম শাহী প্রমুখ বক্তব্য দেন।

এসময় দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা এবং উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে সীমান্ত রক্ষায় কাজ করছে: সেক্টর কমান্ডার

আপডেট: ০৬:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫