শিরোনাম:
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- আপডেট: ১২:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১৮১৯৬
ময়মনসিংহ ফুলপুরে অটোরিকশায় থাকা ৩ যাত্রী ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুই জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

























