০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নোয়াখালীতে এএসআই নিয়োগে দালালমুক্ত থাকার আহ্বান:পুলিশ সুপার

  • আপডেট: ০৩:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬:প্রথম দিনে কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা সম্পন্ন

শনিবার (২৭ জুন) সকালে নোয়াখালী পুলিশ লাইন্সে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরে তিনি যোগ্য প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন বা অসাধু তৎপরতার সুযোগ নেই। প্রার্থীদের এসব থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জেলা পুলিশ জানায়, নোয়াখালীতে একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রার্থীদের শৃঙ্খলা, সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

প্রথম দিনের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (পিআইএমএস) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে এএসআই নিয়োগে দালালমুক্ত থাকার আহ্বান:পুলিশ সুপার

আপডেট: ০৩:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬