০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেট: ০১:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা, একটি মিনি পিকআপ এবং দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পিকআপ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আপডেট: ০১:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬