হৃদরোগ হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের থেকে চুরি, আটক ৩
- আপডেট: ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৮১৪৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বর্হিবিভাগে সেবা নিতে আসা রোগীদের লাইনে দাঁড়ানো অবস্থায় তাদের ভেনিটি ব্যাগ থেকে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাদের শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন- কুমিল্লার মেঘনা থানার সোনাকান্দা গ্রামের তামান্না (৩২), তার মেয়ে তারা (১৪) এবং পিরোজপুরের মটবারীয়া থানার তুষখালী গ্রামের নুরনাহার (২৫)।
বুধবার (১ জুলাই) চক্রটির সদস্যদের আটক করা হয় বলে জানিয়েছেন আনসার সদস্য মো. আমিনুল হক।
তিনি বলেন, শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বর্হিবিভাগে সেবা নিতে আসা রোগীদের লাইনে দাঁড়ানো অবস্থায় রোগী ও তাদের স্বজনদের ভেনিটি ব্যাগ থেকে মালামাল চুরি করে নেওয়ার সময় নারী চোর চক্রের সক্রিয় গ্রুপের ৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আমিনুল হক বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সংঘ্যবদ্ধভাবে হাসপাতালে বিভিন্ন সময়ে মোবাইল, নগদ টাকা, স্বর্ণ অলংকার চুরি, ছিনতাই ও শিশু অপহরণের অভিযোগ রয়েছে। তাটের আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত এবং হাসপাতাল প্রতিপক্ষের আদেশক্রমে তাদেরকে শেরেবাংলা নগর থানায় কাছে পুলিশের কাছে সোপর্দ করা হয়।




















