রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২২ আসামি গ্রেফতার,৮৯ মামলা
- আপডেট: ০৫:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ায়ী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৪ জন আসামি রয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১ টি শর্টগান, ১ টি ছুরি, ১ টি রড, ১ টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১ টি ল্যাপটপ, ১ টি এসএসডি, ১৫ টি মোবাইল, ১৬০ টি সিম কার্ড, ১ টি প্রাইভেটকার, ১ টি ট্রাক, ১ টি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


















