১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট: ০৯:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে নারায়ণগঞ্জের পাগলা বাজারসংলগ্ন এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা পাগলা বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১২ লাখ ৬২ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ০৯:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬