০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ পুলিশ সুপারের

  • আপডেট: ১১:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ১৮০৭০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) তিনি অফিসের সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে সদর সার্কেলের কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও তৎপরতার সঙ্গে পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ পুলিশ সুপারের

আপডেট: ১১:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬