১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আওয়ামীলীগের ইউনিয়ন সদস্য ও নব্য বিএনপির দাবিদার ফয়জুল হাসান বাদল মুন্সী ও জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য বাদীর নারাজি

  • আপডেট: ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা নড়িয়া থানার আলোচিত মামলার আসামী আওয়ামীলীগের ইউনিয়ন সদস্য ,নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য  জাকির হোসেন মুন্সী ও তার বড় ভাই ফয়জুল হাসান বাদল মুন্সীর বিরুদ্ধে অধিকতর  তদন্তের জন্য বাদীর নারাজী।

আজ বৃহস্পতিবার (২ জুলাই ) শরীয়তপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী মো. ফাহিম জমাদার নারাজী দাখিল করেন।

মামলার সূত্রে জানা যায়, থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে ওই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে বাদী আদালতে নারাজি দাখিল করেন। তিনি অভিযোগ করেন, তদন্তে ঘটনার প্রকৃত তথ্য, গুরুত্বপূর্ণ আলামত ও প্রত্যক্ষ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী আদালতে বলেন, প্রভাবশালী আসামিদের কারণে তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও গাফিলতি পরিলক্ষিত হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ডিবি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আওয়ামীলীগের ইউনিয়ন সদস্য ও নব্য বিএনপির দাবিদার ফয়জুল হাসান বাদল মুন্সী ও জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য বাদীর নারাজি

আপডেট: ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬