মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫
- আপডেট: ০৫:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ২, দস্যুতা মামলায় ৩,মাদক মামলায় ১,পরোয়ান ভুক্ত ১সহ অন্যান্য মামলায় ১৮ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন-কামরুল (২৪),পিয়াল (৩১),আলামিন (২৬), আকাশ (২৫),দেলোয়ার (৩৫), জুম্মন (২৫),সামির (২৫),শাকিল (২৫),জিসান (২২),জাহিদুল ইসলাম (২৩),সুজন (২),হাফিজুল (২১),সাজিদ (২৩),শিহাব (১৯),নাসির (২৯),আলামিন (২২),ইলিয়াস (২৭),আরিফ (২৫),বিল্লাল শেখ (২৮),তরিকুল (২৩),রবিন (২০),রাসেল বাবু (৩৮),ওমর ফারুক (১৯),আরমান (৩৫) ও জামাল (৩৫)। এসময় তাদের কাছ থেকে ২ টি সুইচ গিয়ার,৫১ পিস ইয়াবা ট্যাবলেট,১ স্মার্ট মোবাইল ফোনসহ নগদ অর্থ ১৫০০ উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (০২ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















