১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে ট্রাইবুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করেছিলেন এএসপি ফজলু: ডিবি

  • আপডেট: ০৬:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

২০১২ সালে হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বাক্ষী সুখোরঞ্জন বালিকে অপহরণের পর গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে করার বিষয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল। সেই রিকুজিশনের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সুখরঞ্জন বালীকে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। গতকাল রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হস্তান্তর করেছি। ইতোমধ্যে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, ঘটনার সময়ে গ্রেফতার ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলো। ঘটনার দিন ভুক্তভোগী সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামলে তাকে একটা থাপ্পড় মারেন এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির গাড়িতে তুলে নিয়ে যায়।এই ঘটনায় তিনি ও তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে ট্রাইবুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করেছিলেন এএসপি ফজলু: ডিবি

আপডেট: ০৬:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬