১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কর্ণফুলী নদীতে তেল চুরির চক্রের সন্ধান, নৌ পুলিশের জালে ৬

  • আপডেট: ০৭:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকারসহ ১২,৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ।

এ ঘটনায় চোরাই তেল ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর থানার ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার (৩ জুলাই ) বিকালে নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকার থেকে ১২,৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্যাংকারের সুপারভাইজার, মাস্টার ও স্টাফসহ ৬ জনকে আটক করা হয়। একই সঙ্গে তেল চুরির কাজে ব্যবহৃত একটি পাম্প মোটরও জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের তথ্যমতে, জব্দকৃত তেল, ট্যাংকার ও অন্যান্য মালামালের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী এলাকায় চোরাই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১-২ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নৌ পুলিশ জানিয়েছে, নদীপথে চোরাচালান, চুরি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কর্ণফুলী নদীতে তেল চুরির চক্রের সন্ধান, নৌ পুলিশের জালে ৬

আপডেট: ০৭:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬