উন্নত চিকিৎসার আশ্বাসে রোগী ভাগানোর চেষ্টা,দালাল রিপন আটক
- আপডেট: ০৬:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১৮০৮৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে রোগীকে ভাগিয়ে স্বল্প খরচে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রিপন কাজীকে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হৃদরোগ হাসপাতালের সামনে থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য ক্যাম্প ইনচার্জ (পিসি) মো. আমিনুল হক।
তিনি বলেন, আজ সকাল ১১টা ২০ মিনিটের দিকে শেরে বাংলা থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এর বহি:বিভাগের সামনে থেকে সেবা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনকে বাইরে প্রাইভেট হাসপাতালে স্বল্প খরচে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমাদের টহল ডিউটিরত টহল টিম দালাল সদস্যকে আটক করে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে আনসার ক্যাম্পে হেফাজতে রাখা হয়। পরে তাকে হাসপাতাল কতৃপক্ষের জিম্মায় দেওয়া হয়।



















