মাদক,সাইবার অপরাধ ও ওয়ারেন্ট তামিলে গুরুত্ব,নোয়াখালী জেলা পুলিশের মাসিক সভা
- আপডেট: ০৪:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় জুন ২০২৬ মাসের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমনে গৃহীত কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
তিনি অপরাধ দমন ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিআইডি ও পিবিআই নোয়াখালীর প্রতিনিধিসহ জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।



















