০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দালালমুক্ত বিআরটিএ গড়তে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

  • আপডেট: ০৯:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দালালকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরও তিনজনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএ জানায়, অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি ও দালালচক্রের তৎপরতা বন্ধে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে আদালত তিনজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের সময় প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— নিত্য চন্দ্র সেন (৪০), মো. শামীম (৪৬), এবং আবজালুল হাসান (৫৬)।

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয় এবং অনেক ক্ষেত্রে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দালালমুক্ত বিআরটিএ গড়তে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

আপডেট: ০৯:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬