১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

রাতের আঁধারে পদ্মার বালু লুট, কোস্ট গার্ডের অভিযানে আটক ১৩

  • আপডেট: ০৬:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন পদ্মা নদীতে শুক্রবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা ও নৌ পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাতের আঁধারে পদ্মার বালু লুট, কোস্ট গার্ডের অভিযানে আটক ১৩

আপডেট: ০৬:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬