শিরোনাম:
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার
- আপডেট: ১০:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃত আসামির নাম– শহিদুল ইসলাম আপন (২৮)।
সোমবার (১৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানায়,শনিবার রাত প্রায় ৯টার দিকে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি সূত্র জানায়,গ্রেফতারকৃত শহিদুল ইসলাম মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদাবর থানায় আগে থেকেই একটি মামলা রয়েছে।



















