০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিশেষ অভিযানে ৩২ হাজারের বেশি গ্রেফতার, ২৪৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • আপডেট: ০৫:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের বিভিন্ন স্থানে চলমান বিশেষ অভিযানে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ মে এ অভিযান শুরু হয়।

এছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার করা হয়েছে ৮৩ হাজার ৮১৭ জনকে। অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলবার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান ৪টি, রাইফেল ২টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও একটি পেনগান।

এছাড়া ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে।

মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের ও ২০ হাজার ৪৩৯ জন গ্রেফতার হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিশেষ অভিযানে ৩২ হাজারের বেশি গ্রেফতার, ২৪৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট: ০৫:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬