উত্তম কাজের স্বীকৃতি:মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ বিভাগ ডিবি লালবাগ
- আপডেট: ০৮:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
এসময় চলতি বছরের জুন মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে পল্লবী থানা, যা প্রথম স্থান অধিকার করেছে বলে জানানো হয়েছে।
সোমবার (১৩ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা’ সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
এছাড়াও একই সময়ে অপরাধ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তুরাগ থানা এবং তৃতীয় স্থান অর্জন করেছে শাহজাহানপুর থানা।
অন্যদিকে,সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো.শামীম হোসেন প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো.আবদুল্লাহ আল মামুন।
শ্রেষ্ঠ এসআই প্রথম স্থান অর্জন করেছেন আদাবর থানার এসআই তরুণ কুমার এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন পল্লবী থানার এসআই মো সাইফুল ইসলাম। এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে দারুসসালাম-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে গুলশান-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত সভায় উপস্থিত ছিলেন।



















