১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চিকিৎসার জন্য বাবার সঙ্গে এসে হারিয়ে যায় শিশু, অবশেষে উদ্ধার

  • আপডেট: ১২:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য বাবার সঙ্গে আসা হুমায়রা হিমু (৫) নামে এক শিশু হারিয়ে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেছে।

সোমবার (১৩ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,গত ১১ জুলাই সকাল সাড়ে ১১টায় শিশুটির বাবা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থানে রেখে পাশের কক্ষে গেলে ফিরে এসে আর তাকে খুঁজে পাননি। বিষয়টি জানতে পেরে আনসার সদস্যরা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান শুরু করেন। পরে ১১টা ৫০ মিনিটের দিকে শিশুটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায়ের উপস্থিতিতে শিশুটির পরিচয় নিশ্চিত করে তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

আশিকউজ্জামান বলেন, উদ্ধার অভিযানে এপিসি মো. শাহাবুদ্দিন, আনসার মো. সবুজ এবং আনসার মোহাম্মদ তুরান ভূঁইয়া অংশ নেন। এ ঘটনায় শিশুটির বাবা ও হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক দায়িত্বশীল ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চিকিৎসার জন্য বাবার সঙ্গে এসে হারিয়ে যায় শিশু, অবশেষে উদ্ধার

আপডেট: ১২:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬