১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে নোয়াখালীতে র‍্যালি-সমাবেশ: সম্মিলিত প্রতিরোধের আহ্বান

  • আপডেট: ১০:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়ে নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সুধারাম মডেল থানা, নোয়াখালী পৌরসভা এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকদের আয়োজনে আজ রবিবার (১৬ আগস্ট) নোয়াখালী ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সুধারাম মডেল থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি শক্তিশালী সামাজিক প্রতিরোধ, পারিবারিক সচেতনতা এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ প্রয়োজন।

বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাদকমুক্ত সমাজ গড়তে নোয়াখালীতে র‍্যালি-সমাবেশ: সম্মিলিত প্রতিরোধের আহ্বান

আপডেট: ১০:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬