১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ফরিদপুর ও রাজবাড়ীতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • আপডেট: ০৭:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ফরিদপুরের মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসএফ) এবং রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল ও কলেজ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তার সূচনালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

একই সঙ্গে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী প্রতিষ্ঠা করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, প্রতিষ্ঠান দুটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা; স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফরিদপুর ও রাজবাড়ীতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট: ০৭:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬