শিরোনাম:
লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
- আপডেট: ০৮:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি মো. আল আমিন হোসেন (২৪) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য।
গতকাল রবিবার রাতে নবাবগঞ্জ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের অবস্থান শনাক্ত করে গতকাল রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আল আমিন লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য। তিনি আওয়ামী লীগের সদস্য এবং ওয়ার্ডটির সাবেক কাউন্সিলর মো. হুমায়ুনের ঘনিষ্ঠ সহযোগী।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সোমবার তাকে আদালতে পাঠানো হয়।



















