০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগুন

  • আপডেট: ০৮:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগুন

আপডেট: ০৮:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬