০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার,গ্রেফতার ২

  • আপডেট: ১২:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৮০৩৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের উত্তর প্রান্তের টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পতেঙ্গা থানা এলাকায় আলিফা পরিবহনের একটি লোকাল বাসে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– আবুল হাসেম (৪২) ও মোবাইরুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে বাসটি থেকে ৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার,গ্রেফতার ২

আপডেট: ১২:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬