শিরোনাম:
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮২৩
- আপডেট: ০৪:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮১১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১২৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৫২ জন।
বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮২৩ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার সংক্রান্ত তথ্য জানানো হয়নি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।










