০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

  • আপডেট: ০৮:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ১৮২১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ২ মিনিটে কাকরাইল মসজিদের পাশে একটি মাইক্রোবাসে আগুনের খবর আসে। ৭টা ৯ মিনিটে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ শুরু করে। ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপনে আসে।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসটিতে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

আপডেট: ০৮:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬