০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শনির আখড়ায় প্রায় ৩ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১০:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শনির আখড়ায় প্রায় ৩ লাখ টাকা মূল্যমানের ৯৮০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামির নাম–শ্যামল চন্দ্র ঘোষ। শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা এসব মাদকসহ তাকে গ্রেফতার করে।

একইদিন রাতে র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া দনিয়া কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যমানের মোট ৯৮০ (নয়শত আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ শ্যামল চন্দ্র ঘোষ নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শনির আখড়ায় প্রায় ৩ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১০:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬