০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডেমরায় থানা থেকে লুট হওয়া ৫টি গ্রেনেড উদ্ধার

  • আপডেট: ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ডেমরা এলাকা থেকে থানা হতে লুট হওয়া পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শুক্রবার গভীর রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল এগুলো উদ্ধার করে।

শনিবার(৩১ জানুয়ারি)  র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের ফলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু থেকেই র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে আসছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পর অভিযান আরও জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে অভিযান চালায়। অভিযানে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রীগামী সড়কের পাশে একটি স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে ধাতব লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গ্রেনেডগুলো থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেমরায় থানা থেকে লুট হওয়া ৫টি গ্রেনেড উদ্ধার

আপডেট: ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬