০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের মতবিনিময় ও ইফতার

  • আপডেট: ০৯:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১৮০৩৫

আল রাফি বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি জরুরি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধিদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদই সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। তাই জনগণের আস্থা অর্জনের জন্য চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের মতবিনিময় ও ইফতার

আপডেট: ০৯:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬