০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

র‍্যাবের ডিজি আহসান হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন

  • আপডেট: ০১:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৮১৭৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

একইসঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডিপ্রধান করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি), পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মোহলেহ্ উদ্দিনকে আহমেদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি প্রধান, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার এবং পুলিশের বিশেষ শাখার— এসবি ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

অপর আরেক প্রজ্ঞাপনে, তিন জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো খাগড়াছড়ি, মাদারীপুর এবং মাগুরা।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি, ডিবি) মোস্তাক সরকারের খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হয়েছে। একই প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, অপারেশনস্) মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

র‍্যাবের ডিজি আহসান হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন

আপডেট: ০১:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬