১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

২৫ হাজার টাকায় চুরি করা গরু বিক্রি, বাউফলে আটক দুই চোর

  • আপডেট: ০৮:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

আল রাফি বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর পশ্চিম লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি গরু বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহের বাজারে বিক্রি করতে এসে চোরচক্রের দুই সদস্য ধরা পড়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাকেরগঞ্জ থানার দক্ষিণ কাজলাকাটি এলাকার মৃত ইছাহাক হাওলদারের ছেলে আব্দুর রব হাওলদার (৪৫) এবং বাউফল থানার দাসপাড়া ইউনিয়নের চর আলগি গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে সাইফুল ওরফে কালু গাজী (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া গরুটি বাহের বাজার এলাকার শিহাব সিকদারের কাছে মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। একপর্যায়ে তারা দুইজনকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গরু ক্রেতা হিসেবে শিহাব সিকদারের নাম সামনে এলেও তার সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, থানায় গরু চুরির তিনটি মামলা তদন্তাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

২৫ হাজার টাকায় চুরি করা গরু বিক্রি, বাউফলে আটক দুই চোর

আপডেট: ০৮:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬