মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার
- আপডেট: ১১:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র,ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮ টায় বিশেষ এ অভিযান করা হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার পর জেনেভা ক্যাম্পে আকস্মিকভাবে র্যাব অভিযান চালায়। তবে, র্যাবের এ অভিযানের খবর আজ সকাল থেকেই জেনেভা ক্যাম্পে ছড়িয়ে পড়ার শীর্ষ মাদক ব্যবসায়ীরা ক্যাম্প থেকে পালিয়ে যায়। শীর্ষ মাদক ব্যবসায়ীরা কিভাবে আগেই খবর পেয়ে যায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আমরা ৩ জন কে মাদকসহ গ্রেফতার করি। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র,বিপুল পরিমান মাদক,ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযানে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্প ভালো মানুষের জন্য। ভালো মানুষের আবাস্থল হিসেবে এ এলাকা গড়ে তুলবো আমরা। এখানে মাদক ব্যবসায়ীদের কোন জায়গা হবেনা। অতীতে মাদক ব্যবসায়ীদের সম্পদ জব্দ করে সেগুলো বাজেয়াপ্ত করা এবং তাদেরকে মানিলন্ডারিং মামলা করা হয়েছে। অচিরে তাদেরকে নির্মূল করা হবে।
এছাড়াও, জেনেভা ক্যাম্পের বাসিন্দারা আপনারা আপনাদের শিশুকে স্কুলে পাঠাবেন। তাদের মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনাদের সহায়তায় জেনেভা ক্যাম্পের মাদক নির্মূল করা হবে। জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের সব সময় জিরো টলারেন্স থাকবে।


















