নৌ পুলিশের অভিযান:সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর থেকে ভারতীয় মদ উদ্ধার
- আপডেট: ০২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের ঘর খেয়াঘাট সংলগ্ন যাদুকাটা নদীর পূর্বপাড় থেকে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে নৌ পুলিশের টুকেরবাজার নৌ ফাঁড়ির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি পালিয়ে যায়।
পরবর্তীতে নদীর পূর্বপাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি প্লাস্টিকের বস্তা ও একটি কার্টন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল—২৪ বোতল “AC Black” ভারতীয় মদ (প্রতি বোতল ৩৭৫ মি.লি.) ৮১ বোতল “Officer’s Choice” ভারতীয় মদ (প্রতি বোতল ৩৭৫ মি.লি. ও ১৮০ মি.লি.) মোট ১০৫ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ হাজার টাকা। উদ্ধারকৃত এসব মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।


















