০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কোস্ট গার্ডের অভিযান: হাতিয়ায় মেঘনা নদীতে বিপুল অবৈধ তেল জব্দ, আটক ৪

  • আপডেট: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১১ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ককর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৯১ হাজার টাকা। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

জব্দকৃত জ্বালানি তেল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযান: হাতিয়ায় মেঘনা নদীতে বিপুল অবৈধ তেল জব্দ, আটক ৪

আপডেট: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬