১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় পীরকে হত্যার ঘটনায় র‍্যাবের ছায়াতদন্ত চলছে :র‍্যাব মহাপরিচালক

  • আপডেট: ১২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কুষ্টিয়ায় পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় ছায়াতদন্ত করছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো.আহসান হাবীব পলাশ এ কথা জানান।

তিনি বলেন, এ সংক্রান্তে আমরা খোঁজখবর রাখছি চারিদিকে। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ছায়াতদন্ত চলছে।

গত ১১ এপ্রিল দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় কথিত ওই পীরের আস্তানাও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানায়, শামীম রেজা নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

হামলাকারীদের অভিযোগ, তিনি নামাজ, রোজা, হজ ও জাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশবাগানের দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিতেন। এছাড়া তার অনুসারীদের দাফনের সময় প্রচলিত ইসলামী নিয়ম উপেক্ষা করেতেন।

তারা আরও অভিযোগ করেন, কথিত এই পীর নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী আবার ভগবান দাবি করতেন। এসব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।

সম্প্রতি শামীম তার দরবারে অনুসারীদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই মন্তব্যের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ফিলিপনগর এলাকায় অবস্থিত শামীমের দরবার শরিফ ঘেরাও করে। এক পর্যায়ে তার দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও একাধিক কক্ষে অগ্নিসংযোগ করেন। এ সময় দরবারের ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারী এলোপাতাড়ি পিটুনির শিকার হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কুষ্টিয়ায় পীরকে হত্যার ঘটনায় র‍্যাবের ছায়াতদন্ত চলছে :র‍্যাব মহাপরিচালক

আপডেট: ১২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬