০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেফতার ৫

  • আপডেট: ১২:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা.আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুর পোনে দুই টায় কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে

গতকাল সোমবার অফিস শেষে বাসায় ফেরার পথে বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেফতার ৫

আপডেট: ১২:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬